কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে মেয়র আ জ ম নাছির

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১৬

img_8227

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পবিত্র কোরবানির দিন বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সড়ক সমূহে সরেজমিনে উপস্থিত হয়ে বর্জ্য, নাড়িভুঁড়ি অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।

মেয়র নগরীর হালিশহর ও আরিফিন নগর বর্জ্য ডাম্পিং পয়েন্টেও যান। সেখানে তিনি আবর্জনাগারে নাড়ি-ভুঁড়ি ব্যবস্থাপনা কার্যক্রমও তদারক করেন। নগরীর বিভিন্ন স্থানে পরিদর্শনকালে মেয়র পশুর রক্ত ও নাড়ি-ভুঁড়ি সরানোর সাথে সাথে ব্লিচিং পাউডার যথাযথভাবে ছিটানোর নির্দেশ দেন।

মেয়র এ সময় নগরবাসীর সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বর্জ্য, নাড়িভুঁড়ি ও কোরবানীর পশুর উচ্ছিষ্ট অংশ নির্ধারিত ডাষ্টবিনে ফেলার অনুরোধ জানান। তিনি পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

নগরীর বিভিন্ন স্থানে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর পরিদর্শনকালে প্যানেল মেয়র-৩ নিছার উদ্দিন আহমেদ, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, বর্জ্য ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মন্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ঝুলন কুমার দাশ, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম, পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ হাসান রেজা, সহকারী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.