সোমবার, ২ জুলাই ২০১৮
ক্রোয়েশিয়া কিছু বুঝে ওঠার আগেই খেলার প্রথম মিনিটেই তাদের জালে গোল করে বসে ডেনমার্ক। ৫৮ সেকেন্ডে লম্বা থ্রো থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি ডেনিশ তারকা ম্যাথিয়াস ইয়োর্গেনসেন।
তবে তিন মিনিট (৪র্থ মিনিট) পরেই ক্রোয়েশিয়ার আক্রমণ থেকে মারিও মান্দজুকিচ গোল করলে ১-১ গোলে সময়তা ফেরে তারা।
এর আগে শেষ ষোলোর ম্যাচের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিঝনি নভগোরোদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামে তারা।







