গণপরিবহন মালিক গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিটি মেয়রের মতবিনিময়

বুধবার,২১ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

dsc_0785চট্রগ্রাম :  ট্রাফিক ব্যবস্থায় শৃংখলা ফিরেয়ে আনা, জনদুর্ভোগ হ্রাস, পরিবহন সেক্টরে শৃংখলা ও নিয়মনীতি সুপ্রতিষ্ঠার লক্ষ্যে ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে গণপরিবহন, প্রাইম মোভার, ট্রেইলর, কাভার্ড ভ্যান, সিএনজি টেক্সি, মালিক গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদুল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আবদুল গাফ্ফার, ডেপুটি ট্রাফিক ম্যানেজার গোলাম সারওয়ারুল ইসলাম, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল এসপি মো. এনামুল হক, চট্টগ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি মো. হাবিবুর রহমান, বিআরটিএ’র উপ পরিচালক মো. শহিদুল্লাহ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জরুল আলম মঞ্জু, মহাসচিব আবুল কালাম আজাদ, কার্যকরি সভাপতি জহুর আহমদ, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সফর আলী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি মাহবুবুল হক মিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি ইকবাল এম এম করিম, মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, সিটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হাকিম, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম, ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জেলা হাইস, মাইক্রোবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লায়ন এম আইয়ুব, চট্টগ্রাম জেলা ট্রাক সমিতির সভাপতি আবদুল মান্নান, উত্তর চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আহসানুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুর আহমদ এবং চট্টগ্রাম সিএনসি, অটোরিক্সা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আবিদা আজাদ, আবদুর রশিদ লোকমান, মো. সিদ্দিক মিয়া, আলহাজ্ব মো. হোসেন, নুর মোহাম্মদ, আনোয়ার হোসেন, স্বপন সিং, গোলাম মোস্তফা, কলিম শেখ, মো. ইদ্রিস, মো. মনির হোসেন, মো. ফেরদৌস উদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. সিদ্দিক সহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরিবহন সেক্টরের শৃংখলা ফিরিয়ে আনার জন্য তারা বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজকরণ, গাড়ি রেজিষ্ট্রেশন ফি কমিয়ে আনা, বাস, ট্রাক, ট্রলি, প্রাইম মোভার, কাভার্ড ভ্যান, সিএনজি টেক্সি ইত্যাদির জন্য টার্মিনাল নির্মাণ, স্কেলে ওজনে হয়রানি, পুলিশ ও নানামুখি জটিলতা নিরসন, নির্বিঘেœ রাস্তায় চলাচলের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

পরিবহন নেতাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, গত ১৭ সেপ্টেম্বর সার্কিট হাউজে অনুষ্ঠিত পরিবহন সেক্টরের সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের, চট্টগ্রাম মেট্রোপলিটন সিএনজি অটোরিক্সা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, চট্টগ্রাম নগরীর কোথাও ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা চলাচল করবে না। মন্ত্রীর নির্দেশক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা আপনাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য সকলের সহযোগিতা চাই।

মেয়র বলেন, চট্টগ্রামের রাস্তায় গণপরিবহন শৃংখলার মধ্যে চলাচল করতে হবে। সাধারণের পথরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না। নগরীর বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, প্রাইম মোভার ইত্যাদি পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণে জায়গা সংস্থানের লক্ষে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে। চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করার লক্ষে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে। গাড়ি রেজিষ্টেশন ফি সহনীয় পর্যায়ে নির্ধারনের জন্য অর্থমন্ত্রণালয়কে অবহিত করা হবে। সিএনজি টেক্সির অনিয়ম দুর করতে সহযোগিতায় সিএনজি অটোরিক্সা মালিক ও চালক সমিতির প্রস্তাবনা বিবেচনা করা হবে। জেলা প্রশাসনের আইন শৃংখলা কমিটিতে গণপরিবহনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গাড়ির ট্রাক্স টোকেন প্রাপ্তিতে জরিমানা মওকুফ করে হালনাগাদ করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

সিটি মেয়র বলেন, নগরবাসীর নিকট দেয়া ওয়াদা অনুযায়ী চট্টগ্রামকে বিশ্ববাসীর কাছে আধুনিক ও বাসপোযোগী নগরী হিসেবে উপস্থাপনের লক্ষে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃংখলা আনা হবে। সে লক্ষে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত যাত্রী ছাউনী স্থাপন করা হবে। তিনি বলেন, মেরিটাইম নিয়ম অনুযায়ী কন্টেইনার পরিবহনের জন্য সুযোগ সৃষ্টি করা হবে। অবৈধ যানবাহন যাতে অবাধে চলাচল করতে না পারে সে বিষয়টি নজরদারী করার জন্য ট্রাফিক পুলিশ বিভাগকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মতবিনিময় সভার সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেন, গণপরিবহনে শৃংখলা ফিরিয়ে আনার জন্য মন্ত্রী কর্তৃক গঠিত কমিটি পরিবহনে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে সৃষ্ট অসুবিধা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.