গাজীপুর প্রতিনিধি, সিটিজি বার্তা২৪ ডটকম

আতিকুর রহমান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট সোমবার গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আক্তারুজ্জামান, কলামিস্ট সেলিম ওমরাও খান, জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ ও গোলাম সবুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এডভোকেট মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি দোলোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রীনা পারভীন প্রমূখ। সভা শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।




