গাজীপুরে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিটিজিবার্তা২৪.কম, (গাজীপুর) আতিকুর রহমান : গাজীপুর সিটি কর্পোরেশনের ভানুয়া ও চতর এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ কিলোমিটার এলাকায় গ্যাসের পাইপলাইন অপসারণ করেছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে প্রায় দুই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী সিটিজিবার্তা২৪.কম কে বলেন, গাজীপুরের ভানুয়া ও চতর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে অবৈধভাবে স্থাপিত ৩ ইঞ্চি ব্যাসের প্রায় ৬ কিলোমিটার গ্যাস পাইপলাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে দুই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয় বলেও তিনি জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.