রবিবার,০৪ সেপ্টেম্বর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আল আমিন মন্ডলঃ বগুড়া গাবতলীর কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিরোধী আলোচনা সভা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোবারক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিল্টন হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউনিয়ন যুবলীগের সভাপতি কবি মাহফুজুল হক সুইট, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অংকুর আহম্মেদ, কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউপি সদস্য মিকরাইল ইসলাম, সাধারন সম্পাদক তারেকুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা আনিছার রহমান পাশা, ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান।
আরো বক্তব্য রাখেন শিক্ষক শাহীন আকতার বানী, আব্দুল বারী, দুলাল চন্দ্র দেব নাথ, মাহিনুর হাসান, সোনাতন, অনুপ কুমার, সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম, শেখ আব্দুল হালিম, ইমারুল ইসলাম, বিপ্লব কুমার সরকার, তপতী রানী, জেসমিন আরা খাতুন, কামরুন নাহার, মতিউর রহমান জুয়েল, সিরাজুল ইসলাম, সারমিন আকতার সীমা’সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সদস্যবৃন্দ প্রমূখ। অপরদিকে একই সময়ে কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসা’র উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিরোধী আলোচনা সভা মাদ্রাসা মাঠে সভাপতি আব্দুল্ল্যাহেল কাফি দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউনিয়ন যুবলীগের সভাপতি কবি মাহফুজুল হক সুইট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, ম্যানেজিং কমিটির সদস্য একেএম আবু জাফর ও শাহজাহান আলী। আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার আব্দুস ছাত্তার, প্রভাষক রাফিউল ইসলাম, সহকারী শিক্ষক সানজিদা খানম, আব্দুস সাত্তার, আইয়ুব আলী, আলমগীর হোসেন, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান শাহীন, সাইফুল নাহার, নজমল হোসেন, মোহাম্মাদ আলী, আইনুল নাহার, প্রদীপ কুমার ভৌমিক, মাওঃ এরফান আলী, কর্মচারী বাবলু আকন্দ’সহ সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।




