সিটিজি বার্তা২৪ ডটকম
সোমবার, ১৫ আগস্ট ২০১৬
গুলশানে হলি আর্টিজানে হামলার সন্দেহভাজন মাস্টার মাইন্ড মারজানের পরিচয় মিলেছে। তার বাড়ি পাবনায়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আইন শৃঙ্খলাবাহিনীর দাবি, গুলশান হামলায় অপারেশন কমান্ডার ছিলেন মারজান।
পরিবার বলছে, মারজানের পুরো নাম নুরুল ইসলাম মারজান। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামের নিজাম উদ্দিন ও সালমা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি।
২০১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন মারজান।
জঙ্গি হামলায় মারজানের জড়িত থাকার খবরে তার পরিবারের স্বজনরা ভেঙে পড়েছেন। তাদের দাবি, অপরাধী হলে প্রচলিত আইনে শাস্তি হোক মারজানের।
গুলশান হামলায় জড়িত সন্দেহে মারজানের ছবি প্রকাশের পর, গত শুক্রবার তার সম্পর্কে বিস্তারিত তথ্য চায় আইন শৃঙ্খলাবাহিনী।





