Wednesday,04 Oct 2017
Ctgbarta24.com
চকরিয়া: কক্সবাজারের চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ মটর সাইকেলের কানশেটের ভেতর থেকে ১০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ বুধবার (০৪ অক্টোবর ) ভোর ০৪ টার দিকে নিয়মিত তল্লাশীর সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেন্ট মো: নুরে আলম এর নেতৃত্বে এসআই মো: আনোয়ার ও সংগীয় ফোস সহ চকরিয়া কলেজ এর সামনে নিয়মিত চেকিং এর সময় ২ জন আরোহীসহ একটি মটর সাইকেল সিগনাল দিলে তারা বেপরোয়াভাবে পালানোর চেষ্টা করে। পরে আরোহীরা মটর সাইকেলটি রাস্তায় রেখে পালিয়ে যায়। মটর সাইকেলটি প্রায় এক ঘন্টা চেক করার পরে কানশেট এর ভিতরে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিক্রি করার উদ্দেশ্যে চট্রগ্রাম যাচ্ছিল বলে জানায় পুলিশ।
এ ব্যপারে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।




