Wednesday,04 Oct 2017
Ctgbarta24.com
ফ্রান্সের বৃহত্তম শহর তুলুজে ফ্রান্স-বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের বন্যার্ত ও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহযোগিতার জন্য চ্যারিটি শো। গত রোববার (১ অক্টোবর) এই চ্যারিটি শো আয়োজন করা হয়।
চ্যারিটি শোর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী ওসমান হোসেন। প্রধান অতিথি ছিলেন তুলুজ সিটির ডেপুটি মেয়র জিল্লি লাহিয়ানি। বিশেষ অতিথি ছিলেন ইপিবিএর সভাপতি শাহনুর খান, লন্ডনের টাওয়ার হ্যামলেটের সাবেক মেয়র খালেছ উদ্দীন আহমেদ, ইপিবিএর বাংলাদেশ কো-অর্ডিনেটর ও গাজি টিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম।
আরও বক্তব্য দেন জেন জাকুস বোলজান, উইলি বারডিন, আবদুস কাকির, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্সের সভাপতি মো. মোতালেব খান, কামরুল হাসান, নাহার মমতাজ, ডা. মো. খলিলুল কাইয়ুম, শওকত হোসেন, আবদুর রহিম, জাকির প্রকাশ, কিটন শিকদার, অলিউদ্দীন শামিম, ফারুক খান, লায়লা সাহা, শাহরিয়ার আহমেদ, মহসীন উদ্দীন, জসিম মজুমদার, শামীম উদ্দীন খান, আবুল কালাম, আলী হোসেইন, জাহিদ হোসেন, ইমরান হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন মিম হোসেন।
বক্তারা বন্যার্ত ও রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, আমাদের সকলকে এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা ইউরোপসহ বিশ্বের সকল প্রবাসীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পদক নিচ্ছেন সুমা দাসসব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মিতুয়া ও প্যারিসপ্রবাসী শিল্পী সুমা দাসসহ অনেকে। নৃত্য পরিবেশন করেন ফ্রান্সপ্রবাসী নৃত্যশিল্পীরা।
অনুষ্ঠানে তুলুজপ্রবাসী বাংলাদেশিসহ ইতালি, যুক্তরাজ্য, সুইডেন, ফিনল্যান্ড, পোল্যান্ড ও প্যারিস থেকে প্রচুর বাংলাদেশি এবং অনেক ফরাসি উপস্থিত ছিলেন।
পদক নিচ্ছেন ইকবাল করিমঅ্যাওয়ার্ড পেলেন সুমা দাস ও ইকবাল করিম
একই দিন বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফ্রান্সে বাংলা সংস্কৃতি ও বিশেষ করে বাংলা গানের প্রসারে বিশেষ ভূমিকা রাখার জন্য সুমা দাসকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া হিউম্যানিটিজ অ্যাওয়ার্ড পেয়েছেন জিটিভির প্রধান বার্তা সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক ও ইপিবিএর বাংলাদেশ কো-অর্ডিনেটর ইকবাল করিম। বন্যার্ত ও রোহিঙ্গাদের সহযোগিতার জন্য তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
তুলুজ সিটির ডেপুটি মেয়র জিল্লি লাহিয়ানি তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
উল্লেখ্য, সুমা দাস ফ্রান্সের প্যারিসে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তার জন্ম। ইকবাল করিম চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সন্তান।
প্রথম আলো





