সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের একাধিক টিম রোববার রাতভর এ অভিযান চালায়।
এ বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।
তিনি জানান, ‘রাতভর অভিযান চালিয়ে জেলা পুলিশের একাধিক টিম সাতকানিয়া উপজেলা থেকে নাশকতার মামলায় জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া একই অভিযানে নিয়মিত
মামলায় ২৭ জন এবং পরোয়ানামূলে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া ওই অভিযানে জেলার লোহাগাড়া থেকে ৬০ লিটার, সীতাকুণ্ড থেকে ৮ লিটার, হাটহাজারী থেকে ২০ লিটার,পটিয়া থেকে ৬০ লিটার মদ এবং চন্দনাইশ থেকে ৬০০ পিস ও লোহাগাড়া থেকে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।




