সোমবার, ০৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফারসি ভাষা শিক্ষা কর্মশালা শুরু হয়েছে।
রোববার সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মো. আবুল হাসেমের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জনাব আব্দুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরানী দূতাবাসের কালচারাল কাউন্সিলর মো: সৈয়দ মূসা হোসাইনী এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. ফরহাদ দরূদগারিয়ান। উপাচার্য তার বক্তব্যেএ কর্মশালা আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগত সম্মানিত অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান।
তিনি তরুণ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মাতৃভাষা ছাড়াও বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য কয়েক হাজার বছরের পুরানো। এ ঐতিহ্যমন্ডিত ইতিহাসকে ধারণ করার প্রয়াসে ফারসি ভাষা ও সাহিত্য চর্চা ও গবেষণা অত্যন্ত জরুরি।’ অনুষ্ঠানে চ.বি. কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
