চট্টগ্রামে এইচএসসিতে আরো জিপিএ-৫ পেয়েছেন ৩৯ শিক্ষার্থী

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

hsc-resulut-ctgbarta24

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ শিক্ষার্থী।

এ নিয়ে এ বোর্ডে মোট ২ হাজার ২৯২ জন জিপিএ-৫ পেলেন। প্রথমবার এই সংখ্যা ছিল ২ হাজার ২৫৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, এ বছর ১৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ৫৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ৮৬ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন। আর গ্রেড পরিবর্তন হয়েছেন ৩২৯ জন পরীক্ষার্থীর।

গত ১৮ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এই ফল নিয়ে যাঁদের সন্দেহ ছিল, তাঁদের কাছ থেকে ১৯ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.