BREAKING NEWS
Search

চট্টগ্রামে পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত

রবিবার, ০৬ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

tttচট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানা ও চন্দনাইশ উপজেলায় পৃথক দুটি দূর্ঘটনায় মনির আহমদ (৪৭)  এবং মো.মহিউদ্দিন (২২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টা ও ৯টার  দিকে এ দূর্ঘটনা দুটি ঘটে।

নিহত মনির কর্ণফুলী থানার চরলক্ষ্যা জাফর মেম্বার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে এবং মহিউদ্দিন চন্দনাইশ উপজেলা সদর এলাকার জেবল মল্লিকের ছেলে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁরির নায়েক মো. আবু হামিদ জানান, ‘চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মো.মহিউদ্দিন (২২) নামে

এক সিএনজি ট্রাক্সি চালক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে  এ দূর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, ‘কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মনির আহমদ (৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মনির দোকানে কাজ করার সময় মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন।’

দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image