রবিবার, ০৬ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
বিজ্ঞান ও প্রযুক্তি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বন্ধ অ্যাপসগুলো খুব শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফেসবুক কর্তৃপক্ষের দুই সদস্যের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক হয়। কয়েকদিন আগে অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুজন প্রতিনিধি বিক্রম লাম ও দিপালী লিবারহ্যামকে বাংলাদেশে পাঠান।
উলেখ্য গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে।




