মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতভর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিনের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তারের বিষয়ে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে মাদক, জুয়া, মটর আইন লংঘনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন স্থান থেকে ২৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’




