শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ১১৬ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে পরোয়ানাভুক্ত রয়েছেন ৫২ জন। নিয়মিত মামলার আসামি আছেন ৭ জন।




