আজীম অনন ● চট্টগ্রাম অফিস:

ছবি: সিটিজিবার্তাটুয়েন্টিফোর.কম
আহতরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অরিন্দম দাশ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।আহতরা হলেন; বিবি হাজেরা (১০), সাহাবুদ্দিন (১২), ওমর (৮), বাপ্পু (১০), নাজমা আকতার (১৮), কিরণ বালা রুদ্র (৮০), প্রণব রুদ্র (৩০), মিনহাজ মনোয়ার (৫০), মাসুদ আলম (৩৮), ববিতা (৩৫), জাবেদ (৪৯), তফাজ্জল (৫৯), মো: চাঁনমিয়া (৪৫) ও ফতেপুর রুদ্র পল্লীর দুই শিশু। বাকিদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফতেপুর, জোবরা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় পাগলা কুকুর আতংক ছড়িয়ে পড়ে। সোমবার এসব এলাকার প্রায় ২০ জনকে পাগলা কুকুরে কামড়েছে। এদিকে কুকুরের কামড় থেকে বাদ পড়ছে না গরু, ছাগল, হাঁস-মুরগীসহ গৃহপালিত পশু।




