চট্টগ্রামে মাকে খুন করে ছেলের আত্বহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

গৃহবধূ-খুন

চট্টগ্রাম: নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন এক হতভাগিনী মা। মায়ের সাথে ঝগড়া করে বটি দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছেন পুলিশ।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

নৃশংসভাবে খুনের শিকার মায়ের নাম কুমকুম চৌধুরী (৫৮) ও ছেলের নাম সৌমিত চৌধুরী (২২) গোসাইলডাঙ্গা বারেক বিল্ডিং এলাকার সুকুময় চৌধুরীর ছেলে বলে জানা গেছে। সৌমিত্র চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সিটিজিবার্তা টটোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘দুপুর ১টার দিকে ছেলে সৌমিত চৌধুরীর সাথে তার মা কুমকুম চৌধুরীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রান্না ঘর থেকে বটি এনে মাকে জবাই করে সৌমিত।’

জবাই করার পর কুমকুম চৌধুরী ঘটনাস্থলে নিহত হন।মাকে জবাই করার পর ছেলে সৌমিত চৌধুরী নিজে বটি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশী পাহাড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, কি নিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল তা এখনো জানা যায়নি।তবে ছেলেকে আটক করে পুলিশী পাহাড়ায় চট্টগ্রাম মেডিকেল কেলজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমকুম চৌধুরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি একেএম মহিউদ্দন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.