BREAKING NEWS
Search

চট্টগ্রামে মাদক-অস্ত্রসহ আটক ৬৪

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

asচট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে মাদক-অস্ত্রসহ পুলিশ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ।

জেলা পুলিশের একাধিক টিম সোমবার রাতভর এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, অভিযানে নিয়মিত মামলায় ১৭ জন এবং পরোয়ানামূলে ৪৭ জনসহ মোট ৬৪ জনকে আটক করা হয়েছে। একই অভিযানে ১ কেজি গাঁজা ,৪৭ লিটার চোলাই মদ, এবং ২২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া বাঁশখালী ‌উপজেলার পূর্ব গুনাগরি ইউনিয়নে গতকালের ডাকাতির ঘটনায়  ১টি একনলা বন্দুক, ১টি শটগান, ৫টি কার্তুজ ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image