BREAKING NEWS
Search

চট্টগ্রামে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রবিবার,২২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

attohottaচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদ নগর এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছেন স্বামী।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে ।

নিহতের নাম মুসলিম উদ্দিন (৩৫), তিনি গাইবান্ধা সদর এলাকার আজিজুর রহমানের ছেলে ।

বায়েজিদ থানার অপারেটর মো. মতিউর রহমান জানান,মোহাম্মদ নগর এলাকার ২নম্বর রোড এর ২৮ নম্বর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন মুসলিম উদ্দিন । শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

তিনি আরো জানান, মুসলিম উদ্দিন স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image