চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে জঙ্গিবাদ প্রতিরোধে গণসংযোগ কর্মসূচীর ৩য় দিন পালিত

ctgbarta24.com
Share

ক্যাম্পাস প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৫ জুন ২০১৬

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে জঙ্গিবাদ প্রতিরোধে গণসংযোগ কর্মসূচীর ৩য় দিন পালিত

জঙ্গিবাদ-গুপ্তহত্যা প্রতিরোধ সচেতনতামূলক কর্মসূচীর ৩য় দিন শেষে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

চট্টগ্রামঃ দেশব্যাপী জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচীর ৩য় দিনে বুধবার (১৫ জুন) ক্যাম্পাসে ব্যাপক সচেতনতামূলক গণসংযোগ করেন নেতৃবৃন্দ।

কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী গুপ্তহত্যা চালিয়ে একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। সরকারকে দেশবিদেশে ব্যর্থ প্রমাণ করার নীলনকশার অংশভাগ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শেখ হাসিনা শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার ইতিমধ্যে সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। জনসাধারণের জানমালের নিরাপত্তায় ব্যাপক সচেষ্ট সরকার। বিশ্বমঞ্চে বাংলাদেশ মাথা উঁচু করে পরিচিত হচ্ছে। দেশের প্রত্যেক খাতে ব্যাপক উন্নয়ন চিত্র প্রশংসনীয় ভাবে দৃশ্যমান, যা অতীতকালের উন্নয়নের সকল রেকর্ডকে অতিক্রম করেছে।

সরকারের প্রতি জনসাধারণের আস্থা ও সমর্থন দেখে, জামায়াত শিবির চক্র তথা জঙ্গিবাদের উত্থানে গুপ্তহত্যা শুরু করেছে। সাহসী পুলিশ অফিসার বাবুল আক্তারের সহধর্মিণী মিতু, লেখক, ব্লগার, পুলিশ সদস্য, সাংবাদিক, পুরোহিত, বিদেশী নাগরিক সব গুপ্তহত্যা একই সূত্রে গাঁতা।

জাতির বিবেক আজ ব্যাপক নাড়া দিয়েছে। জঙ্গিবাদের শেকড় নির্মূলে ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতের ন্যায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে ছাত্রলীগ।

কলেজ ছাত্রসংসদে সূচনা বক্তব্য শেষে ক্লাসে ক্লাসে ব্যাপক গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজের সভাপতিত্বে ও মোক্তার হোসেন রাজুর সঞ্চালনায় গণসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদ প্রতিনিধি ফরমান আহমদ জনি। মহসিন কলেজ ছাত্রলীগে প্রতিনিধিত্ব করেন আবদুল্লাহ আল নোমান।

আরো উপস্থিতি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রনেতা ওয়ায়দুল হক, শাহজাহান সম্রাট, খালেদ মাহমুদ টুটুল, দোলন দে, জিয়া উদ্দিন আরমান, মোহাম্মদ হায়দার, আবুল খায়ের আকাশ, তানজীমুল হক, মোহাম্মদ হাবিব, রাহুল শীল, মোহাম্মদ তুষার, নিজাম উদ্দিন, বেলাল হোসেন, সুলতান মাহমুদ, মোশাররফ হোসেন, মহিউদ্দিন সুমন, মোহাম্মদ রাকিব, আমজাদ হোসেন, মহসিন কলেজ ছাত্রনেতা আনিসুজ্জামান আবিদ, মিজানুর রহমান, মাকসুদুল আলম আকাশ, মিনহাজুল আবেদীন, এ.এয়ার খান সুমন, আসিফ জাহিদ জিহান, ইফতেখার রানা, আবিদ চৌধুরী, মাহবুবুর রহমান জীবন, নাদিম ফয়েজ প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মহিউদ্দিন-নাছির একসাথে ইফতার সামগ্রী বিতরণ... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ চট্টগ্রাম : পবিত্র রমজানে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে ৩৫ নং বক্সি...
শিবির ক্যাডার সাজিদ, ছদ্মবেশে মহিউদ্দিন চৌধুরীর পাশে... সিটিজিবার্তা নিউজডেস্ক, চট্টগ্রাম: নগরীতে এক দুর্ধর্ষ শিবির ক্যাডারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সাজিদ আবদুল্লাহ নামের ওই ক্যাডার ২০১...
আনোয়ারা গোল্ড স্টারের সংবর্ধনা ও ইফতার মাহফিল... রেজাউল করিম সাজ্জাদ, আনোয়ারা :- গত ১৬ই জুন আনোয়ারা পশ্চিম বারখাইন মোহছেন আউলিয়া রহঃ গোল্ড স্টার কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে...
‘১৭ বছর মেয়র ছিলাম, এই পরিচয়েই আমি মরতে চাই’... ছবি: এবিএম মহিউদ্দিন চৌধুরী সিটিজিবার্তা২৪ নিউজ ডেস্ক, চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, '১৭ বছর চট্ট...
নগরীতে বসাচ্ছে উচ্চক্ষমতার ১০২টি সিসিক্যামেরা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ চট্টগ্রাম: গুপ্তহত্যা, জঙ্গি আক্রমণসহ অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে আরও উচ্চ ক্ষমতা...



Leave a Reply