
নগরীর চন্দ্রনগরে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু’র নিজস্ব অর্থায়নে তাদের নাসিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
বুধবার, ১৫ জুন (সিটিজিবার্তা২৪) চট্টগ্রাম: মানুষের অসাধ্য কোন কিছুই নেই। সাধনা ও একাগ্রতা থাকলে দারিদ্রতাকে জয় করা কোন কঠিন কাজ নয় বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (১৫ জুন) বিকেলে চন্দ্রনগর ও শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক চৌধুরী স্কুল মাঠে ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথীর বক্তব্য এ কথা বলেন মেয়র আ জ ম নাছির।
২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু’র নিজস্ব অর্থায়নে তাদের নাসিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
এ উপলক্ষে চন্দ্রনগর ও ডা. মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক ২টি সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে সভাপতিত্ব করেন ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু।
প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে রোজাদারদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, সংযম ও সিয়াম সাধনার এ মাসে বেশি বেশি দান খয়রাত করার জন্য ধর্মপ্রাণ ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

নগরীর চন্দ্রনগরে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু’র নিজস্ব অর্থায়নে তাদের নাসিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
মেয়র দুঃস্থ ও গরীবদের উদ্দেশ্যে বলেন, গরীব দুঃখী-ধনী সকলেই এক আল্লাহর সৃষ্টি। মানুষের অসাধ্য কোন কিছুই নেই। সাধনা ও একাগ্রতা থাকলে দারিদ্রতাকে জয় করা কোন কঠিন কাজ নয়। তিনি গরীবের ঘরের সন্তানদের সুশিক্ষা ও উচ্চ শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বি হয়ে দারিদ্রতা দুর করার পরামর্শ দেন।
মেয়র বলেন, কর্মক্ষম কোন মানুষ পর নির্ভরশীল হতে পারে না। তিনি স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত গুপ্তহত্যা প্রসঙ্গে বলেন, তারা মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সহ ধর্মীয় সম্প্রদায়ের ইমাম, পুরোহিত, ভিক্ষু, ধর্মযাজক ও নিরিহ ব্যক্তিদের কাপুরুষের মত হত্যা করে জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বিনষ্ট করা।

নগরীর শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক চৌধুরী মাঠে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু’র নিজস্ব অর্থায়নে তাদের নাসিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
মেয়র পবিত্র এই রমজানে ধর্ম-বর্ণ-সম্প্রদায়-দল ও মত নির্বিশেষে দেশপ্রেমিক সকল শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে জঙ্গী ও সন্ত্রাসীদের প্রতিহত করে দেশের শান্তি ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।
উক্ত সুধি সমাবেশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ এম মহিউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. বাহার উদ্দিন, চন্দ্রনগর আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মঈনউদ্দিন মঞ্জু, চেয়ারম্যান আহমদ চৌধুরী, আলহাজ্ব এজাজ আহমদ আরজু, আবু নাসের চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা মোহাম্মদ সেলিম, যুবলীগ নেতা সামসুদ্দিন বাদল, মো. আনোয়ার হোসেন, ছাত্রনেতা শাহজাহান, হাজী মো. ইউনুচ সহ স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি




