Monday,16 April 2018
ctgbarta24.com
জে,জাহেদ চট্টগ্রাম: নবসৃষ্ট উপজেলাটির নাম কর্ণফুলী। ২০১৬ সালের ৯ ই মে পটিয়া বৃহত্তম উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠিত হয়।
এটি বাংলাদেশের ৪৯০ নং উপজেলা। তথ্যমতে, ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কর্ণফুলী উপজেলার লোকসংখ্যা ১,১১,৪৯২ জন।
উপজেলার বয়স ১বছর ১১মাস ৬দিন পুর্ণ হয়েছে। এখনো কিন্তু কর্ণফুলী উপজেলার আনাচে কানাচে উপজেলা হিসেবে পটিয়ার নাম।
কাগজে কলমে প্রশাসনিক নিয়মে কর্ণফুলী উপজেলা ব্যবহার করলেও দৃশ্যমান সাইন বোর্ড,বিল বোর্ড,লিফলেট ও বিভিন্ন সরকারি অফিসেও এখনো পটিয়ার নাম।
যা দেখে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী ও অপরিচিত জনসাধারণ নানা বিভ্রান্তিতে পড়ছে। নতুন উপজেলা হিসেবে আতœপ্রকাশ পাওয়া কর্ণফুলীর জনগণও পরিবর্তন চায়।
ভূমিপ্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সার্বিক সহযোগিতায় সৃষ্ট উপজেলার নাম কর্ণফুলী হিসেবে বিলবোর্ড ও সাইনবোর্ডে দেখতে চান অনেকে।
সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নের সবকটি গ্রামের বাজার ও বড় বড় বিলবোর্ডে উপজেলা হিসেবে পটিয়া লেখা নাম।
এ বিষয় জানতে চাইলে কর্ণফুলী এলাকার স্কুল শিক্ষক মন্নান জানান, আমরা যেহেতু আলাদা উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছি তখন সকলের উচিত স্ব স্ব উদ্যোগে নিজেদের সমস্ত জায়গা হতে পটিয়া শব্দটি সংশোধন করে নেওয়া উচিত বলে মনে করি।




