Monday,03 December 2018
ctgbarta24.com
জে.জাহেদ, চট্টগ্রাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্ধিত সভা সংগঠনের সভাপতি এস এস বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের এর সঞ্চালনায় আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এস এম বোরহান উদ্দিন বলেন, ‘একাদশ নির্বাচন ছাত্রলীগের অস্তিত্বের লড়াই। প্রত্যেক ছাত্রলীগকে নিজস্ব অবস্থান থেকে কাজ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল আসন গুলো জননেত্রী শেখ হাসিনারকে উপহার দিতে হবে।’
সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘৩০ তারিখের নির্বাচনে বিজয়ী হয়েই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ঘরে ফিরব ইনশাল্লাহ।’
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আলী, আবুল কালাম আজাদ, রেহান পারভেজ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল নোমান, আনিসুল হক চৌধুরী, তারেকুর রহমান তারেক, জয়নাল আবেদিন ফরহাদ, মোঃ জুনায়েদ, তাসরিফুল ইসলাম জিল্লু, ইসমাইল আশেক, খোরশেদুল আলম ইমতিয়াজ, দিদারুল আলম শুভ, ফরহাদুল ইসলাম, হুমায়ুন রশিদ রিপন, মুজিবুল হক টিটু, শওকতুল ইসলাম, মোঃ হোসাইন, পিংকু সেন গুপ্ত, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সালেহনুর জামান তানভীর, মামুনুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম, মোঃ সোহেল উদ্দিন, মিজবাহ উদ্দিন সুমন সিকদার, রিদুয়ন বারী লাভলু, সাংগঠনিক সম্পাদক হুসাইন মোহাম্মদ, সালাহ উদ্দিন, কলিম উল্লাহ, কাজী মোঃ ওয়াসিম, শাহাদাত হোসেন মানিক, আকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আবু বকর জীবন, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাইনুল মান্নান, উপ-প্রচার নঈমুল মাহফুজ, উপ-দপ্তর দিদারুল আলম, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাহাবুদ্দিন ও মোঃ ফাহিম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসাল রুবেল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী তুহিন প্রমুখ।




