Monday,03 December 2018
ctgbarta24.com
চট্রগ্রাম : সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা”র উদোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত।প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শনই হওয়া উচিৎ প্রতিটি মানুষের কর্তব্য। তাদের সাথে সাধারণ আচরণে আমরা দিতে পারি তাদের ও একটি স্বাভাবিক জীবন। এই ধরণের চিন্তা ও চেতনা বাস্তবায়ণে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা আয়োজন করে আলোচনা ও প্রেষণাদান সভা।
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা‘র প্রতিষ্টাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও যুগ্ম সচিব নুর হোসেন রাজুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ড.ফয়সাল কামাল। প্রধান বক্তা ছিলেন ইসমাইন হোসেন শুভ।
মানব সেবায় এগিয়ে যাওয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সমাজে প্রতিবন্ধিদের সমস্যার সহজ সমাধান এর জন্য সকল প্রকার সহযোগীতার কথা দেন অতিথিগন।
এতে আরো উপস্থির ছিলেন রিমা, তাহনুন, আরফাত, বাবর, আকিব, রিয়াদ, রায়হান, সজিব, হাবিব, ইমন, শফিক, ওয়াহিদ, পরিতুস, রুমেল, নয়ন, প্রেমা সহ ইচ্ছা‘র সকল সেচ্ছাসেবকবৃন্দ।




