Monday,16 April 2018
ctgbarta24.com
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ৫ হাজার ৮ শত পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিদের আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগন।
সোমবার ভোরে তাদের আটক করা হয়।তাদের পেট ও পায়ুপথ থেকে ৫ হাজার ৮শত পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রশীদ আহম্মদ (৬০) ও ফরিদ আহমেদ (৫২)। তাদের বাড়ি কক্সবাজারে টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ পরিচালক শামীম আহমেদ জানান, ‘টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নতুন ব্রিজ আসছিল দুজন। পরে তারা পায়ে হেঁটে ফিরিঙ্গিবাজার হয়ে মূল শহরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম তাদের আটক করে চ্যালেঞ্জ করলে তারা ইয়াবা পাচারের কথা স্বীকার করে। পরে তাদের পেট ও পায়ুপথ থেকে ৫ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম আহমেদ।




