BREAKING NEWS
Search

চট্টগ্রাম ভাইকিংসের সফলতা নির্ভর করছে স্থানীয় ক্রিকেটারদের ওপর

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

Tamim-Chittagong-vikings

সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক : অল্পমাত্র কয়েকদিনের অনুশীলন। এদিকে সব দলের বিদেশী খেলোয়াড়রা এখনও ঢাকায় পৌঁছেনি। এরই মধ্যে আগামীকাল রোববার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর। চিটাগাং ভাইকিংসের আইকন খেলোয়াড় তামিম ইকবাল মনে করেন, তার দলের সফলতা নির্ভর করছে স্থানীয় ক্রিকেটারদের ওপর।

আগামীকাল প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং কিংস। শুক্রবার অনুশীলন শেষে তামিম বলেন, ‘আমরা ভালো দল। কিন্তু সবাইকে পারফর্ম করতে হবে। আমাদের বিদেশীরা এসে যাচ্ছে। এখন আমরা পরিকল্পনা করব কিভাবে খেলতে হবে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো চলছে।’

Chattagram-vikings

তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, স্থানীয় ক্রিকেটারদের ওপর অনেক কিছু নির্ভর করছে। বিদেশীরা আছেন সাহায্যের জন্য। টুর্নামেন্টে আমাদের সাফল্য নির্ভর করবে স্থানীয় খেলোয়াড়দের ওপর।’ অল্প ক’দিন অনুশীলনে টুর্নামেন্টে খেলাটা চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন তামিম। তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং অবশ্যই। এরকম টুর্নামেন্টে দল যদি এক সঙ্গে ১৫-২০ দিন অনুশীলন করতে পারে তাহলে ভালো হয়।’ তবে চিটাগাং আগে থেকেই বিকেএসপিতে অনুশীলন করে নিজেদের এগিয়ে রেখেছে।

Tamim-Taskin-Bijoy

চিটাগাংয়ের অধিনায়ক বলেন, ‘একটা দিক থেকে আমাদের ভালো হয়েছে এই যে, দলের অনেকেই বিকেএসপিতে ক্যাম্পে ছিল। বেশ কয়েক দিন ধরে অনুশীলন করেছে। ভালো খেলার জন্য চ্যালেঞ্জ অবশ্যই থাকবে।’ তামিমের বড় ভাই নাফিস ইকবালও দলে রয়েছেন।

Nafiz-Tamim

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘নাফিস সম্পর্কে ভাই হতে পারে, কিন্তু দিন শেষে সে একজন ক্রিকেট খেলোয়াড়। আমিও তাই। যদি আমরা দল হিসেবে ভালো খেলি এবং তাকে যে কারণে দলে নেয়া হয়েছে, সে যদি আশা পূরণ করতে পারে তাহলে আমি সবচেয়ে খুশি হব।’

Sunny-Taskin-Ziaur rahman

তামিম জানালেন, এই টুর্নামেন্ট থেকেই বাংলাদেশ টি ২০তে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের তৈরি করে নিতে পারবে। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমাদের দলের জন্যও ভালো হবে। এখান থেকেই বের করতে হবে আমরা কিভাবে টি ২০ খেলব। মন স্থির করতে হবে। বাংলাদেশ টি ২০ ম্যাচ খেলার যোগ্য। হয়তো আমাদের আত্মনিবেদনে একটু সমস্যা আছে। এখনই মানসিকতা স্থির করে নেয়া দরকার যে, আমরা কোন মাইন্ডসেটে খেলতে চাই। আমাদের সামনে এশিয়া কাপ। বিশ্বকাপও চলে আসবে। আমি নিশ্চিত যে, আমরা ভালো করব।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image