Tuesday,20 March 2018
ctgbarta24.com
চট্রগ্রাম ঃ নগরীর আকবর শাহ থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি এলজি, তিনটি দেশীয় বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ এক আসামিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃত মোহাম্মদ রিপন(৩৬) কে সোমবার (১৯ মার্চ) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন সুপারীবাগান এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় ৬টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সুপারীবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের বিশেষ টিম-১। অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবির।
অস্ত্রসহ গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে নগর পুলিশের সদরদফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব জানানো হয়।
নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম সাংবাদিকদের জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবির বিশেষ টিম জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় একাধিক মামলার আসামি সন্ত্রাসী রিপনকে গ্রেফতার করে। তার সঙ্গে থাকা একটি ব্যাগে দুটি এলজি, তিনটি দেশীয় বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। রিপনের বিরুদ্ধে নগরী ও জেলায় ছয়টির বেশি মামলা রয়েছে।




