BREAKING NEWS
Search

চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই কর্মচারী ইয়াবাসহ আটক

মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

iyaba tabনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম :  চট্রগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডর ষোলশহরস্থ কার্যালয় থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মাহমুদুল হাসান (৪৫) ও তার সহযোগী আবদুল আজিজকে (৩৫) ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক মাহমুদুল হাসান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখায় অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তারা দুই জনের গ্রামের বাড়িই কক্সবাজার জেলার উখিয়ায় বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখায় কর্মচারী মাহমুদুল হাসানকে হাতেনাতে আটক কারা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামে বিক্রির জন্য এনেছিলেন। তাকে আটক করে থানায় রাখা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image