BREAKING NEWS
Search

চসিক কাউন্সিলর ও এলাকাবাসীর সাথে ভারপ্রাপ্ত মেয়রের মতবিনিময়

চট্টগ্রাম সংবাদ ।  ১২ জুলাই ২০১৬

সংরক্ষিত ও ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকাবাসীর সাথে ভারপ্রাপ্ত মেয়রের মতবিনিময়

৭,২২,২৩,২৪,৩৬ ও সংরক্ষিত ৭ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান

৭,২২,২৩,২৪,৩৬ ও সংরক্ষিত ৭ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান।

৭,২২,২৩,২৪,৩৬ ও সংরক্ষিত ৭ ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসীর সাথে ১২ জুলাই ২০১৬ খ্রি. মঙ্গলবার বিকেলে নগর ভবনে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান।

এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সলিমউল্লাহ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল হক, ৭ ও ৮ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, এডভোকেট সৈয়দ খোরশেদ আলম, আবুল হাসেম, পারভেজুল ইসলাম, মো. ফারুক।

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান বলেন, ষোলশহর ও উত্তর আগ্রাবাদ এলাকায় সড়ক উন্নয়ন ও সড়ক বাতির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আগামী আগষ্ট থেকে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের ভিশন ক্লিন ও গ্রিন সিটির বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভা শেষে মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *