শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ১৬ জুলাই ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

ctgbarta24.com

চট্টগ্রাম চিকিৎসা ডেস্ক ।  ১২ জুলাই ২০১৬

শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ১৬ জুলাই ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ১৬ জুলাই ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষে ১২ জুলাই ২০১৬খ্রি. মঙ্গলবার, সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন মাতৃসদন হাসপাতালের আয়োজনে ‘এ্যাডভোকেসি সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেমন জোনের জোনাল মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন রানা। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জী।

প্রধান অতিথি ডা. মোহাম্মদ আলী বলেন, ১৬ জুলাই ২০১৬খ্রি. শনিবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। তিনি ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নির্দেশসমূহ যথানিয়মে পালন করার জন্য মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীদের আহবান জানান।

তিনি বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শও দিতে হবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি বাস্তবায়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, আগামী ১৬ জুলাই ২০১৬খ্রি. জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ‘এ্যাডভোকেসি সভায় স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আসাদগঞ্জ ও খাতুনগঞ্জ এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করার দাবি... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে ৪ আগষ্ট বৃহষ্পতিবার বিক...
বিলবোর্ড অপসারনের ফলে নৈসর্গিক সৌন্দর্য চট্টগ্রাম ফিরে পেয়েছে : সিটি মেয়র... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ...
চসিকের আবর্জনা সংগ্রহ অভিযানে যুক্ত হলো দেশ ইন্টারন্যাশনাল... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষা...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...



Translate »