মঙ্গলবার,২৯ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা’র সৌজন্য সাক্ষাত করেন।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা উভয় দেশের পারষ্পরিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলাপ করেন ।
এসময় মেয়র চট্টগ্রাম এর ইতিহাস ও ঐতিহ্য এবং গুরুত্ব তুলে ধরেন। সাক্ষাত বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেন, বাংলাদেশের সাথে ভারতের অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান। চট্টগ্রামে এলইডি লাইটিং,বন্দরের বহুবিধ ব্যবহার, থিয়েটার কমপ্লেক্স এবং সাংস্কৃতিক কর্মকান্ড সহ নানা বিষয়ে জি টু জি ভিত্তিতে কার্যক্রম পরিচালনায় আগ্রহী।



