বৃহস্পতিবার,১৭ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার চিরিংগা হাইওয়ে পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ একজন কে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ০৫.৩০ মিনিটের দিকে এই ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শামসুল আলম (২৫)পিতা : নুরুল হক গ্রাম: জেটি পাড়া, থানা: রামু জেলা: কক্সবাজার বলে জানা যায়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো: পলাশ জানান, আজ ভোর ০৫.৩০ মিনিটের দিকে রাত্রিকালীন অভিযানে সাজেন্ট মো: নুরে আলম, এস আই আনোয়ার হোসেন এএসআই হেলাল উদ্দিন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি হাইস গাড়ী যাহার রেজি: নং চ: মে চ ১১-৩১৪২ এর যাত্রীর পকেটে থাকা খালী সিগারেট এর প্যাকেট চেক করলে সেখান থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।






