নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
চট্টগ্রামঃ পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ছয় দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ।
ছয় দফা দাবি গুলো হল:
১ম দফা: ছাত্রীদের কমন রুম সংস্কার করা।
২য় দফা: প্রতিটি ক্লাসরুমে নষ্ট হয়ে যাওয়া লাইট, ফ্যান, সুইচ বোর্ড মেরামত করা।
৩য় দফা: ক্যাম্পাস প্রাঙ্গণের মধ্য দিয়ে বহিরাগতদের যাতায়াত বন্ধে ব্যবস্থা নেওয়া।
৪র্থ দফা: প্রতিটি বাথরুম সংস্কার করা ও পানি সরবরাহ নিশ্চিত করা।
৫ম দফা: প্রয়োজনীয় কাগজ পত্র উত্তোলনে সকল প্রকার হয়রানি বন্ধে ব্যবস্থা গ্রহন করা।
৬ষ্ঠ দফা: কলেজ ক্যান্টিন চালু করা।
সকালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষ সালেহ আহমেদের কাছে এই স্মারক লিপি প্রদান করা হয়। অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘পলিটেকনিক ছাত্র সংসদের ভিপি বেলাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। সাধারণ সম্পাদক রোমান দাশ, ছাত্র সংসদের জি,এস আরিফ হাসান, সহ সম্পাদক ইয়াসিন আরাফাত বাপ্পী, পারভেজ আহমেদ, তানভীর, মিল্লাদ, এমদাদ, নিশান, দ্বীপ, কামরুল, রাব্বী, সমিরন সহ পলিটেকনিক ছাত্রলীগ, ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।’






