সিটিজিবার্তা২৪.কম, (গাজীপুর) আতিকুর রহমান : গাজীপুরের শ্রীপুরে একটি জঙ্গলে আমগাছে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ অক্টোবর শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর পশ্চিমপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
শ্রীপুর থানার এসআই সুজন কুমার পন্ডিত জানান, ওই এলাকার একটি জঙ্গলের আমগাছে পরনের লুঙ্গি দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে দুপুর দুটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না কি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।





