জেএসসি পরীক্ষা বাতিল প্রশ্নে হাইকোর্টে রুল

আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬

প্রশাসনের প্রতিবেদন দায়সারা : হাইকোর্ট

বাংলাদেশ হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: যে প্রজ্ঞাপনের মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) ও সমমানের পরীক্ষা চালু হয়েছে তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানিতে এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান ইউনুছ আলী।

ইউনুছ আলী বলেন, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশে এ ধরনের পরীক্ষার কথা বলা না থাকলেও সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জেএসসি পরীক্ষা চালিয়ে আসছে।

এতে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়ার পাশাপাশি কোচিং বাণিজ্য বাড়ছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.