ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্ধুক যুদ্ধে’ নিহত ১ ডাকাত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪

রোববার, ১৪ আগস্ট, ২০১৬

Robber-killed-gunfight-police-jinaidah-20160814-1280x835

ঝিনাইদহ শৈলকূপায় পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত ডাকাত।

তারিক: ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে দুই পুলিশ কনস্টেবল। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ২টা ত্রিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে “পুলিশ” জানিয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার দুধসর আশ্রয়নের সামনে একদল ডাকাত গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করে। সড়কে টহলরত পুলিশের উপ পরিদর্শক এসআই আতিয়ার রহমান খবর পেয়ে ঘটনাস্থলে আসা মাত্র ডাকাতরা তাদের ওপর বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ ২১ রাউন্ড গুলি ছুঁড়ে ডাকাত দলকে প্রতিহত করার চেষ্টা করে।’

ওসি মো. তরিকুল ইসলাম আরো বলেন, কিছু সময় পরে ঘটনাস্থলে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এর আগে অন্য “ডাকাতরা” পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল মো. নজরুল ইসলাম ও আমদ আলী আহত হন। উভয়কে স্থানীয় হাসপাতালে “চিকিৎসা” দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হয়েছে শৈলকুপা থানায়। পরে লাশ “ঝিনাইদহ” সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.