সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
বিনোদন ডেস্ক:: টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল সিক্স’- ছবির শুটিংয়ের কাজ নাকি থামিয়ে রেখেছিলেন এ সুপার হিট হলিউড অভিনেতা নিজেই। গত মাসে এমনটাই খবর বেরিয়েছিলো। আরো উল্লেখ করা হয়েছিলো এই ছবির ডিস্ট্রিবিউটর প্যারামাউন্ট পিকচার্সের সঙ্গে টাকা-পয়সার বিষয় নিয়ে এই ছবির অভিনেতা ও সহযোগী প্রযোজক টম ক্রুজের ঠিক বনিবনা হচ্ছিল না।
সেই বিবাদ এখন কেটে গেছে। আনন্দের খবর হলো, সম্প্রতি ‘মিশন ইম্পসিবল সিক্স’-এর জন্য চুক্তি স্বাক্ষর করেছেন এই হলিউড অভিনেতা।
নতুন এই ছবির জন্য টম ত্রুজ যে পরিমাণ পারিশ্রমিক দাবি করছিলেন সেটা দিতে প্রথমে রাজি হননি প্যারামাউন্ট পিকচার্স কর্তৃপক্ষ। এই নিয়েই টানাপোড়েন চলছিল দুই পক্ষের মধ্যে।
কিন্তু শেষমেশ তাঁরা আলোচনা করে একটি সমঝোতায় এসেছেন। ছবির প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গেছে। শুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের প্রথম ছবি মুক্তি পায় ১৯৯৬ সালে। আর শেষ সিরিজ ‘রউগ নেশন’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। টম ক্রুজ শুরু থেকেই এই ছবির মূল চরিত্রে অভিনয় করে আসছেন। হলিউড রিপোর্টার





