টাম্পাকোর ধ্বংসস্তুপ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬

টাম্পাকোর মালিকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আতিকুর রহমানঃ গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়ল্স কারখানার ধ্বংস্তুপ থেকে লক্ষাধিক টাকা পেয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, ‘বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পোড়া ওই কারখানা থেকে টাকা ও বেশ কিছু মালামাল উদ্ধারের পর তা গাজীপুর সিটি করপোরেশনের হেফাজতে রাখা হয়েছে।’

ওই কারখানার নিখোঁজ ১০ শ্রমিকের সন্ধানে গত ১১ সেপ্টেম্বর রবিবার বিকাল থেকে ধ্বংস্তুপের মধ্যে তল্লাশি অভিযান চলছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস‌্যরাও ধ্বংসস্তুপ সরাতে কাজ করছেন।

এসআই সুমন বলেন, ‘কারখানা থেকে উদ্ধার করা খাট, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামালের তালিকা করেছে পুলিশ। এর মধ্যে এক লাখ দুই হাজার ৭৫৫ টাকা এবং সাত হাজারের মত পোড়া টাকাও রয়েছে।’

এ ছাড়া ৮০০ টনের মত ধ্বংসাবশেষ ও ৮০টি খালি ড্রাম অপসারণ করা হয়েছে কারাখানা থেকে।

‘গত ১০ সেপ্টেম্বর শনিবার বয়লার বিস্ফোরণের পর ওই কারখানা ভবনে আগুন লেগে যায়। পরদিন বিকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।’

এ ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত‌্যু হয়েছে, ‘আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৪৩ জন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন। তবে শুক্রবার সেখানে নতুন কোনো লাশ পাওয়া যায়নি বলে এসআই সুমন জানান।’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.