সিটিজিবার্তা২৪.কম, (গাজীপুর)
আতিকুর রহমান : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়ল্স কারখানার বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় লাশের সন্ধানে কারখানার ধ্বংসস্তুপে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সেনাবহিনীর ডগ স্কোয়াড তল্লাশী চালিয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালালেও নতুন কোনো লাশ উদ্ধার হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন সিটিজিবার্তা২৪.কম কে জানান, টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে ওই ঘটনার ২০তম দিনে বৃহস্পতিবার সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ‘ফায়ার ফাইটিং এন্ড রেস্কিউ অপারেশন’ চালায়।
বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনীর ডগ স্কোয়াড বাহিনী চারটি প্রশিক্ষিত কুকুর দিয়ে নিখোঁজদের সন্ধানে কারখানার ধ্বংসস্তুপে তল্লাশী অভিযান চালায়। তবে এদিন আর কোন ব্যক্তির সন্ধান মিলে নি।
প্রসঙ্গতঃ টঙ্গীর বিসিক নগরীর টাম্পাকো ফয়ল্স লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।





