টিজারে ‘রক অন ২’ বাজিমাত (ভিডিও)

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০১৬

Rock-On-2

২০০৮ সালের পর দীর্ঘ আট বছরের অপেক্ষা। দীর্ঘ দিনের স্ক্রিপ্টিং। নিঁখুত করে তোলার লড়াই। ফারহান আখতার যখনই ‘রক অন’ নিয়ে কথা বলেছেন, তখনই একথা বলেছেন বার বার। আর সেটাই যেন স্পষ্ট হয়ে উঠল সম্প্রতি ইউটিউবে প্রকাশ পাওয়া ‘রক অন ২’-এর টিজারে।

টিজারে দেখা গেল, সেই পুরনো টিমকেই, তবে একেবারে অন্যরূপে, আর এবার এই টিমে যোগ দিয়েছেন শ্রদ্ধা কাপুরও, এবারের গল্পটা শুরু হবে মেঘালয়ে, যেখান থেকেই যাত্রা শুরু করবে রক অন!

জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। সবাই জানতেন ফারহান আখতার ব্যস্ত ‘রকঅন ২’ ছবি নিয়ে। কিন্তু কাউকে কিছু টের পেতে দেননি ফারহান কারণ, নতুন ‘রকঅন’ ছবিতে রয়েছে প্রচুর চমক। ছবিটি মুক্তি পাবে ১১ নভেম্বর।

ভিডিওতে দেখুন ‘রক অন২’ টিজারঃ

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.