টেকনাফে অবৈধ স্থাপনা উচ্ছেদ ১৫ প্রতিষ্ঠানকে ১লাখ ৫৪ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার,১৮ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageএম আমান উল্লাহ আমান, টেকনাফ : টেকনাফ পৌর এলাকায় প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১৫ প্রতিষ্ঠানকে ১লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে টেকনাফ পৌর কর্ততৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শুরুতে পৌরসভার কুলালপাড়ার জীপ ষ্টেশন, শাপলা চত্বর, অলিয়াবাদ, পুরাতন বাস ষ্টেশন, লেঙ্গুরবিল রোড, বার্মিজ স্কুল রোড পর্যন্ত সওজ ও সরকারি খাস খতিয়ান জমি দখল করে নির্মাণ করা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল বলেন, সওজ রাস্তা দখল করে বাধা সৃষ্টি করায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে কেউ অবৈধ দখলে আসলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

টেকনাফ উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল রোদ-বৃষ্টি উপেক্ষা করে সাহসীকতার সহিত আন্তরিকতাপূর্ণ অভিযান পরিচালনা করেন। তার অভিযান দেখে পেছন থেকে অনেক জনকে বারংবার একটি মন্তব্য করতে শুনা যায় যে “স্যার আগামী কালতো আবার ব্যঙ্গের ছাতার মতো অবৈধ স্থাপনা গজে উঠবে, এর আগেও অনেক বার অভিযান করছিল কৈ আবার তো স্বাভাবিক হয়ে যায়। স্যার এমন ভাবে কাজ করেন যেন আপনার স্মৃতি কথা বলে”।

এদিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র টেকনাফ পৌরসভার সৌন্দর্যহানীর প্রধানস্পট জামেয়া মার্কেটের সামনে অবৈধভাবে স্থাপিত মাছ-তরকারীর বাজার টি একদম নিরাপদই রয়ে যাচ্ছে, সেই মাছ-তরকারীর বাজারটি সরিয়ে কোথায় নেবে, কখন নেবে, কে নেবে নেই তার বাস্থব কোন পরিকল্পনা।কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাস টার্মিনাল থাকলেও কার্যত তা শুধু ট্রাক টার্মিনালে ব্যবহৃত হচ্ছে। দূরপাল্লার সকল বাস ও নোয়া, সি এন জি এবং টমটম পৌরসভার মূল স্থানে অবস্থান করে যানজটের বিষ ফোড়ায় পরিণত হয়েছে।যেন দেখার কেউ নেই।

টেকনাফ উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে পরিচালিত সাহসী অভিযানে পৌর কর্তৃপক্ষ, মডেল থানা পুলিশ সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসব বিষয় নিয়ে দেখভাল করা ও পরিকল্পনা করার দায়িত্ব আসলে কার তাও সাধারণ মানুষ বুঝে উঠছেনা। সচেতন মহলের দাবী টেকনাফ পৌরসভায় রাস্তার লাইটিংসহ অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি হলে টেকনাফ পৌরসভা হবে দেশের মডেল পৌর এলাকা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.