Monday,06 Nov 2017
Ctgbarta24.com
টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলায় সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়কর মেলা – ২০১৭ শুরু হয়েছে।
গতকাল রবিবার (০৫ নভেম্বর ) বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ আয়কর অফিস মিলনায়তনে আয়োজিত আয়কর মেলার শুভ উদ্ভোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বদি বলেন, বর্তমান সরকারের রাজস্ব বোর্ড করদাতাদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার যে শুভ সূচনা করেছেন, ভব্যিষতেও তা অব্যাহত থাকবে। যে করবান্ধব পরিবেশে কর আহরণ করা হচ্ছে তাতে ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ইয়াবা ব্যবসায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। তারা সরকারকে টাক্স দেয় না। আগামী নির্বাচনে তারা ইয়াবার কালো টাকা ছাড়বে বলেও জানান।
যে জনগণের করের টাকায় সরকারি কর্মকান্ড পরিচালিত হয় সেই জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের কর্তব্য।করদাতাদের কোন ধরণের হয়রানি না করারও আহবান জানান। গাড়ি চালাতে যেমন তেলের প্রয়োজন তেমনি দেশ পরিচালনার জন্য করের প্রয়োজন। আমাদের নির্ধারিত আয় থেকে সরকারকে টাক্স দিয়ে দেশের গর্বিত নাগরিক হতে সকলের প্রতি আহবান জানান।
কক্সবাজার আয়কর অফিসের কর কর্মকতা মো. জাকারিয়া জানান, দ্রুত কর আদায়ে সমস্ত সুযোগ-সুবিধা ও সেবার ব্যবস্থা করা হয়েছে। মেলায় প্রতিবছর ক্রমান্বয়ে আয়কর প্রদানের সংখ্যা বাড়ছে।
আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার সহকারী কমিশনার জাকারিয়া হোসেন, সভাপতিত্ব করেন, কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উদ-দৌলা।
এসময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খাঁন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেনএমএ, সাংবাদিক গিয়াস উদ্দিনসহ বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন।









