টেকনাফে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

Wednesday, 19 April 201

ctgbarta24.com

বিশেষ সংবাদদাতা ঃ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ খোনকার পাড়ার ধানক্ষেত থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বডুয়া জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে টেকনাফের দক্ষিণ খোনকার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুজতে পেয়ে ধানক্ষেতে ছয়টি বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই বস্তাগুলোর ভেতরে সাড়ে ৫ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।
ওসি আরও জানান, এর আগে চলতি মাসে আরও সাড়ে ৫ লাখ পিস ইয়াবা বড়িসহ পাচঁ পাচারকারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

ইয়াবা পাচার ঠেকাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image