শুক্রবার,২১ জুলাই ২০১৭ ০৭.৪৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক,’ প্রথম আলো বন্ধুসভার’ সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি টেকনাফ শাখার সভাপতি সন্তোষ কুমার শীল এর উদ্যোগে টেকনাফ বিষ্ণু মন্দিরস্থ গীতা স্কুলের শিক্ষাথীদের জন্য একটি সাদা বোর্ড,ডাস্টার,মার্কার এসব শিক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
তিনি জানান, প্রতি শুক্রবারে ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মোট ৫৭ জন শিক্ষাথীদের মাঝে গীতা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দেওয়া হয়। মন্দিরের পুরোহিত শুভ ভট্টাচার্য এই এখানে শিক্ষক হিসেবে দেখাশুনা করেন বলে জানান তিনি।
এ সময় বক্তারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। শিশুদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিষ্ণু মন্দির কমিটির সভাপতি বাবু শিব প্রসাদ ভট্টাচার্য,গীতা স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু যদু চন্দ্র দাশ,মাস্টার তরুণ দত্ত সহ বিভিন্ন অভিভাবক মন্ডলীর সদস্যগণ উপস্থিত ছিলেন।



