BREAKING NEWS
Search

সহকারী কমিশনারকে বিদায় ও নবাগত কর্মকর্তাকে বরণ করলেন টেকনাফ সাংবাদিক ইউনিটি

শনিবার,২২ জুলাই ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

নুরুল হোসাইন,টেকনাফ : টেকনাফে সহকারী কমিশনার ভূমি তুষার আহমদকে বিদায় ও নবাগত ভূমি কর্মকর্তা প্রণয় চাকমাকে বরণ করে নিলেন টেকনাফ সাংবাদিক ইউনিটি।

আজ শনিবার বিকাল ৫টার সময় ভুমি অফিসে সংগঠনের সিনিয়র সহ সভাপতি (দৈনিক সমকাল, পূর্বদেশ ও বাকখালীর নিজস্ব প্রতিবেদক,) আবদুর রহমান, সাধারণ সম্পাদক (দৈনিক কক্সবাজার বাণীর স্টাপ রিপোটার ) নুরুল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক (দৈনিক ইনানী প্রতিনিধি) মাহফুজুর রহমানের নেতৃত্বে সহকারী কমিশনার ভুমি তুষার আহমদকে ফুল দিয়ে বিদায় ও নবাগত সহকারী কমিশনার প্রণয় চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক ইউনিটির নেতারা।

এসময় বিদায়ী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) তুষার আহমদ বলেন, “টেকনাফে যোগদান করার পর থেকে অধ্যবদি প্রশাসনিক দায়িত্ব পালন কালে সাংবাদিক ইউনিটির কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি। তাতে করে বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজে সফলতা পেয়েছি। আমার স্থলে আসা নবাগত কর্মকর্তাকে একই ধরনের সহযোগিতা করার আহবান জানান টেকনাফ সাংবাদিক ইউনিটির সদস্যদেরকে”।

শেষে সাংবাদিক ইউনিটির পক্ষে সংগঠনের উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু বিদায়ী ভুমি কর্মকর্তা তুষার আহমদকে উপহার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা (প্রবাল নিউজ ২৪ ডটকমের সম্পাদক) মমতাজুল ইসলাম মনু, (দৈনিক প্রথম আলোর) টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, (দৈনিক সকালের কক্সবাজার নিজস্ব প্রতিবেদক ও টেকনাফ বার্তা ২৪ ডটকমের নিবার্হী সম্পাদক) জেড করিম জিয়া, সদস্য (দৈনিক ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি) জসিম উদ্দিন টিপু, (দৈনিক মানবকন্ঠের টেকনাফ প্রতিনিধি) নুর হাকিম আনোয়ার, (দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি) আবুল আলী, (টেকনাফ বার্তা ২৪ ডটকমের সম্পাদক ) মো: রাশেদুল করিম, (দৈনিক কক্সবাজারের স্টাফ রির্পোটার) আবদুল কাইয়ুম, (আজকের কক্সবাজারের) শাহ মিজবাহুল হক মিজবা ও নাফ রেডিওর রহিম উল্লাহ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image