মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম: আজ মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানকালে একজন চালক সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিনকে বলেন,‘স্যার জরিমানা করেন, মামলা দেন তবুও বিআরটিএতে পাঠাইয়েন না। সেখান থেকে কাগজ বের করা যায় না, বহুত কষ্ট।’
মো. রুহুল আমিন জানান, বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত হাইওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রোড পারমিট, ইন্স্যুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স দেখা হয়।
৩১টি সেইফ লাইন,মিনি ট্রাক ও মিনি বাসে অভিযান চালানো হয়। এর মধ্যে মাত্র ৬টিতে কাগজপত্র সঠিক পাওয়া যায়। অর্থাৎ দেড় ঘণ্টার অভিযানে মাত্র ২০ ভাগ গাড়ির কাগজপত্র সঠিক পাওয়া যায়।
বাকিদের কারও গাড়ির কাগজপত্র নেই এবং বেশিরভাগ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই, ৪০ শতাংশ গাড়ির কোনো কাগজপত্রই নেই, শুধু চলছে।
মোটরযান অধ্যাদেশের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।




