সোমবার, ২২ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মাহমুদুল হাসান রাকিব,চট্টগ্রাম : নগরীর খুলশী থানাধীন ফয়েজলেক এলাকায় অবস্থিত ইউএসটিসি শিক্ষা প্রতিষ্টান।ডাষ্টবিন সরানোর দাবিতে ইউএসটিসির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করেছে।
আজ সোমবার(২২শে আগস্ট) জাকির হোসেন রোড়ে অবরোধ দিয়েছে ইউএসটিসির শিক্ষার্থীরা। ক্যাম্পসের সামনে থেকে ডাষ্টবিন সরানো এবংস্পিড বেকারের দাবিতে বেলা ১২টায় নগরীর ওয়ার্লেস হতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে।এতে জিইসি মোড় থেকেএকেখান সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসময় ওয়ারলেস থেকে জিইসি এবং টিভি ভবন থেকে একেখান মুখী রাস্তায় তীব্র যানজটের সৃস্টি হয়।
এদিকে শিক্ষার্থীরা এক ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্তগিত রেখেছে এর মাধ্যে দাবী মানা না হলে আবার আন্দোলনে যাবে।ইউএসটিসি এরইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মোহাম্মদ জোবায়েদ খান জানান, দীর্ঘ দিন ধরে ক্যাম্পাসের সামনে সিটি কর্পোরেশনে ডাষ্টবিনস্থাপন করে। এতে পথচারী এবং শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগে পড়তে হচ্ছে। গন্ধে রাস্তা দিয়ে হাটা চলা কারা যায় না।
এ ব্যাপারে বার বার কর্তৃপক্ষ নিকট বলার পরও এটি সরানোর কোন উদ্যোগ নেয়নি। এ কারণে এবং সড়কে স্পীড ব্রেকার দেয়ার দাবী জানিয়ে আন্দোলনকরছে শিক্ষার্থীরা।আমরা এক ঘন্টার সময় দিয়ে আপাততে অবরোধ বন্ধ করেছি। তবে শিক্ষার্খীরা রাস্তায় অবস্থান করছে। এটি না সরালে এবং দাবী নামানলে আবারও অবরোধ করা হবে।




