ডিএমপি’র ওয়ারী বিভাগে মাদক বিরোধী অভিযানঃগ্রেফতার ২৮

Thursday,31 May 2018

ctgbarta24.com

গেন্ডারিয়া, শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকার নামাপাড়া বস্তি এলাকায় আজ সকাল ১০.৩০ থেকে ডিএমপি’র ওয়ারী বিভাগ, ডিবি, সিটি, কে-৯ ইউনিট যৌথভাবে এক অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ২৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩ কেজি গাঁজা, ২২৫ টি নেশাজাতীয় ইনজেকশন, ৭০০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষে আজ সকাল ১০.৩০ টা হইতে দুপুর ১২.৩০ টা পর্যন্ত এ অভিযান চলে।

আপনার মতামত দিন....

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.