শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ ডটকম
বিজ্ঞান ও প্রযুক্তিঃ ২০২১ সালের মধ্যে ৫শ’ কোটি ডলারের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার রফতানির লক্ষ্যমাত্রা পূরণে ১শ’ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ’কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই পর্বের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, নব্বইয়ের দশকে তৎকালীন সরকারের অদূরদর্শিতার কারণে সাবমেরিন ক্যাবলে যুক্ত না হয়ে দেশ ২০ বছর পিছিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টার্টস আপ প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ দেয়াসহ সার্বিক সহায়তা দেয়া হবে।




